ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নাগেশশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
নাগেশশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নাগেশশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রিমন সিদ্দিকী, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​৬আগস্ট ২০২৬ বৃহস্পতিবার  সকাল ১০:৩০ মিনিটে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলে জাকজমকপূর্ণভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব  আনোয়ারুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা  আব্দুল হামিদ মিঞা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার, উপজেলা শাখার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ। 

​অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানান এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এবং সামাজিক সুশিক্ষার প্রসারে এমন উদ্যোগকে সাধুবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।